× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৩৯ এএম

হাতিয়ায় বন্দুক ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৩৯ এএম

হাতিয়ায় বন্দুক ও গুলিসহ  কুখ্যাত সন্ত্রাসীকে আটক  করেছে কোস্ট গার্ড

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

সাব্বির আলম সুজন বলেন, ‘নোয়াখালীর হাতিয়া থানাধীন বোয়ালিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীর অনুসারীরা বাধা প্রদানের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।’ জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, সন্ত্রাসী বিদ্যুৎ ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!