× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৪৫ এএম

প্রতিরক্ষা খাতে প্রায় ২ হাজার কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৪৫ এএম

প্রতিরক্ষা খাতে প্রায়  ২ হাজার কোটি টাকা  বেশি বরাদ্দের প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ৪৯৭ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার  টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৬১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ ছিল। অর্থাৎ গত বছরের চেয়ে বিএনপি সরকারের সময়ে প্রস্তাবিত বাজেটে বেশি প্রায় ২ হাজার কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিরক্ষা খাতে বাজেট ছিল ৩৯ হাজার ৪১৫  কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ-সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৪০ হাজার ৮৮৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য এক হাজার ৬১১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!