× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৫৩ এএম

প্রতি মাসে ভাতা পাবেন প্রায় ১৯ লাখ মা

নারী শিক্ষা স্নাতক পর্যন্ত অবৈতনিক হচ্ছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৫৩ এএম

নারী শিক্ষা স্নাতক পর্যন্ত অবৈতনিক হচ্ছে

বিনা মূল্যে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে নতুন সরকার বিভিন্ন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে। অতীতের ঘোষিত বাজেটগুলোতে এসব কর্মপরিকল্পনা ছিল না।

জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং তারেক রহমানের উপস্থিতিতে এই সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী শিক্ষা খাতে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা জিডিপির ২ শতাংশের সমান। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। আগামী ৫ বছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশের সমান করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রতি মাসে ভাতা পাবেন প্রায় ১৯ লাখ মা : নারী ও শিশু কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন মাকে মাসিক ৮৫০ টাকা হারে ভাতা দেওয়া হবে। বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিশুদের পরিচর্যা এবং কর্মজীবী অভিভাবকদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় নতুন ৬০টি আধুনিক শিশু দিবাযতœ কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপনের উদ্যোগের কথাও জানানো হয়। এ ছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হবে। একই সঙ্গে বিধবা ও স্বামী পরিত্যক্ত বা নিগৃহীত নারীদের ভাতা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে। ভাতাভোগী নারীর সংখ্যা এক লাখ বৃদ্ধি করে ৩০ লাখে উন্নীত করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক নারী মাসে ৭০০ টাকা করে ভাতা পাবেন।

নারী ও শিশু উন্নয়ন খাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রূপালী বাংলাদেশ

Link copied!