× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৪৭ এএম

এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৪৭ এএম

এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলীখালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া আরও বেশকিছু কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে প্রথমেই সদর থানার পিএমখালীতে অবস্থিত পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজারা সাফারি পার্কে উদ্বোধন করবেন ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার। বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহিদ পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিবেন এবং মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!