× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৩৬ এএম

নিখোঁজের দুই দিন পর বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৩৬ এএম

নিখোঁজের দুই দিন পর  বুড়িগঙ্গা থেকে জাবি  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর রাজধানীর মোহাম্মদপুরের বসিলা-সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী দ্বীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন দ্বীপ। ঢাকার নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, নদীতে একটি মরদেহ ভাসছে, এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

মাহফুজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। তারা পুলিশকে জানিয়েছেন, গত শুক্রবার থেকে দ্বীপ নিখোঁজ ছিলেন। মরদেহের সঙ্গে বিশ^বিদ্যালয়ের আইডি কার্ড ও পরীক্ষার প্রবেশপত্রসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্বীপের পরিবার রাজধানীর ফার্মগেট এলাকায় থাকে। গত শুক্রবার জুমার নামাজের আগে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হন দ্বীপ। তবে কী কারণে বের হয়েছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পরিবারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে দ্বীপ সাঁতার জানত না বলে জানা গেছে। খোঁজাখুঁজি করার পর কোথাও তার কোনো সন্ধান না পাওয়ায় গত শনিবার দীপের মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!