× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৫৮ এএম

হাম-ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৫৮ এএম

হাম-ডেঙ্গুতে আরও  ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭২ জন নতুন ডেঙ্গু রোগী। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু বিষয়ে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৫৭৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬২ জনের ও আক্রান্ত ৬২ হাজার ৬১৮ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হলো। সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে বরিশাল, খুলনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৮৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় ৩৪৬ জনসহ হাসপাতাল থেকে এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৯ হাজার ৭৮৬ ডেঙ্গু রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রামে ৫৪, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর এ সংখ্যা ময়মনসিংহ ও খুলনায় ৫ জন, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৪, রাজশাহী ১ বরিশাল বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

এ বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা মহানগরের বাইরে ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৫৮ জন, রাজশাহীতে ৩৫১ জন, ময়মনসিংহে ৪০৭ জন, সিলেটে ৮৩ জন ও রংপুরে ১২০ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!