ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লাকি জাদু

তেলবাজি 
প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:২৮ এএম

লাকি জাদু
তেলবাজি 

দলাদলি তলে তলে, তেলাতেলির খেলা,
মুখে নীতির বুলি, ভেতরে স্বার্থের মেলা।
হাসির আড়ালে লুকায় বিষধর ছুরি,
বন্ধুত্ব কাগজে, মনে দূরত্ব ভরি।

একই মঞ্চে সবাই হাত মেলায় হাসি,
পেছন ফিরলেই শুরু দোষারোপের ফাঁসি।
তেলবাজি, ক্ষমতার গন্ধে বদলায় কত রং,
কে আপন, কে পর, মুছে যায় সব ঢঙ।

তেল মেখে ওঠে কেউ সিঁড়ির শীর্ষে,
যোগ্যতা পড়ে থাকে অন্ধকারের গহ্বরে।
সত্যের কণ্ঠ রুদ্ধ, নীরবতার জয়,
মিথ্যার মুকুট পরে অযোগ্যই রাজা হয়।