মা ফিরেনি
কুলসুম বিবি
একদিন ভোরে মা টুনিটা
একলা গেছে উড়ে
ছানার জন্য আনতে খাবার
বনবাদাড়ে ঘুরে।
অনাহারে ছানা দুটো
দুলছে লতার সাথে
সকাল থেকে গুনছে প্রহর
মায়ের অপেক্ষাতে।
দিন গড়িয়ে সন্ধ্যা হলে
মা আসেনি ফিরে
ছানার চোখে আঁধার নামে
শঙ্কা মনে ভিড়ে।
না জানি মা কোথায় গেছে
আছে কোন সুদূরে
মায়ের জন্য কেঁদে কেঁদে
ডাকে করুণ সুরে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন