× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০০ এএম

দিলীপ আগরওয়ালার স্ত্রীর জমি-দোকান ও বাণিজ্যিক স্পেস জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০০ এএম

দিলীপ আগরওয়ালার স্ত্রীর  জমি-দোকান ও বাণিজ্যিক  স্পেস জব্দ

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা দামের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

যেসব সম্পত্তি জব্দের আদেশ হয়েছে, তার মধ্যে আছে রাজধানীর সিদ্ধেশ্বরীর ২৩৯ দশমিক ৩৭ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রাজশাহীর বোয়ালিয়ায় থিম ওমর প্লাজায় নির্মাণাধীন মার্কেটের দোকান ও জমি। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার জমিও রয়েছে এর মধ্যে।

দুদকের আবেদনে বলা হয়, আসামি সবিতার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আছে। তার নিজের, স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল অর্থের অস্বাভাবিক লেনদেন হয়েছে। এ জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মামলা নিষ্পত্তির আগে এই সম্পত্তি হস্তান্তর ও স্থানান্তরিত হলে তা ক্ষতির কারণ হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!