× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৫২ এএম

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৫২ এএম

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির  ওয়াশরুম থেকে পুলিশ  সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মো. শফিকুল ইসলাম (৪২) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ওই পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাউসার হুমায়ুন বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতরে উত্তর-পশ্চিম পাশে ওয়াশরুমে সিলিং ফ্যানের লোহার অ্যাংগেলের সঙ্গে নাইলনের রশি দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, পুলিশ সদস্য শফিকুল দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিল। সে ডাক্তারের চিকিৎসাসেবাও নিয়েছিল। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে গতকাল সকাল সাড়ে ৮টার মধ্যে ওয়াশরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে শফিকুল আত্মহত্যা করে বলে ধারণা। তবে কী কারণে ফাঁস দিয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শফিকুল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৃত আব্দুল মান্নান মল্লিকের সন্তান। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর পুলিশ ফাঁড়ি ওয়ারী বিভাগে কর্মরত ছিলেন। তার পুলিশ নং-২৮১২১, বিপি নং-৮৩০৩৩০৫৯৭০৮। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!