× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০৩ এএম

পিবিআইয়ের ওপর হামলা

সৈয়দপুরে মব সৃষ্টি করে আসামি ছিনতাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০৩ এএম

সৈয়দপুরে মব সৃষ্টি  করে আসামি ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। এ ঘটনায় পিবিআইয়ের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং দুই সদস্য আহত হন। হামলার সুযোগে পালিয়ে গেছেন গ্রেপ্তার আসামি। গত মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক রোডের খালেক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মহসিন আলী। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা। অন্যদিকে আহত দুজন হলেনÑ নারায়ণগঞ্জ পিবিআইয়ের এসআই মফিজুল ইসলাম ও কনস্টেবল সত্যেন্দ্রনাথ রায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতারণা মামলার আসামি মহসিন আলীকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসে। খালেদ মার্কেটের একটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তারও করা হয়। মাইক্রোবাসে তোলার সময় ওই আসামি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে সেখানে আশপাশের লোকজন জড়ো হয়ে ‘মব’ তৈরি করে। এ সময় পিবিআই সদস্যদের ওপর হামলা চালানো এবং মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। হামলার একপর্যায়ে আসামি মহসিন আলী পালিয়ে যান।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই সদস্য ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল সৈয়দপুরে অভিযান চালিয়েছিল। দলটির ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!