× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:১৮ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:১৮ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে  প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের  আবেদন শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। গতকাল সন্ধ্যা ৭টায় আবেদনের লিংক চালুর পর থেকে প্রার্থীরা আবেদন করতে পারছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ জানিয়েছে, আবেদনে কোনো জটিলতা তৈরি হলে এনটিআরসিএর হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত ৩০ জানুয়ারি। বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেওয়া হয়েছে। প্রার্থীকে এইচটিটিপি://এনজিআই.টেলিটক.কম.বিডি ওয়েবসাইটে ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট এইচটিটিপিএস://এনটিআরসিএ.গভ.বিডি এবং টেলিটকের ওয়েবসাইটে। পরীক্ষার আবেদনের টাকা গতকাল থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!