× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায়  মা-ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)।

আহতরা হলেনÑ দুর্ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে তারা সিলেট যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাসচাপা দেয়। এতে দুজন নিহত ও তিনজন আহত হন।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!