× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫০ এএম

রায়পুরে বিএনপি নেতা ও কলেজছাত্রের লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫০ এএম

রায়পুরে বিএনপি নেতা ও  কলেজছাত্রের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, গত সোমবার রাতে রায়পুর থানাসংলগ্ন মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়ন্ত পাল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের পালবাড়ীর কিশোর পালের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রায়পুরশহরে আগরবাতির ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

বিএনপি নেতা পারিবারিক হতাশা থেকে সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউসুফ ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’ বাবুরহাট এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপোড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশও হয়। এতে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে এ ঘটনা ঘটান।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, সোমবার রাতে পৃথক ঘটনায় বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। দোকান মালিকের কিছু টাকা নিয়ে মায়ের বকুনি খেয়ে কলেজছাত্র এবং পরকীয়ার জের ধরে বিএনপি নেতার আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!