× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৫৬ এএম

জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে রিটের শুনানি রোববার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৫৬ এএম

জুলাই জাতীয় সনদ বাতিল  চেয়ে রিটের শুনানি রোববার

জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল এবং সেটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। পাশাপাশি রিটে সনদের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। জনস্বার্থে এই রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিকে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইনসচিবকে বিবাদী করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!