× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:৪৩ এএম

ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ ২ জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:৪৩ এএম

ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের  পদত্যাগ, নতুন নিয়োগ ২ জন

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার। গতকাল সোমবার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। একই দিনে ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন নিয়োগ পাওয়া এই দুই প্রসিকিউটর হলেনÑ মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। আইন মন্ত্রণালয় তাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এই নিয়োগ দিয়েছে।

পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেই হিসাবে গত রোববার ছিল তার শেষ কর্মদিবস। মূলত আগের পেশায় ফিরে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া এর পেছনে অন্য কোনো কারণ নেই।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর ২০২৪ সালের ৮ অক্টোবর প্রসিকিউটর হিসেবে যোগ দেন সাইমুম রেজা। জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা, লক্ষ্মীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছেন তিনি। প্রসিকিউটর হওয়ার আগে এই আইনজীবী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা দিয়ে সাইমুম রেজা তালুকদারকে প্রসিকিউটর পদে নিয়োগ দিয়েছিল। ২০২৪ সালের ৭ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!