× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৪৬ এএম

জনসেবামুখী ফায়ার সার্ভিস গড়ে তোলার আহ্বান মহাপরিচালকের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৪৬ এএম

জনসেবামুখী ফায়ার সার্ভিস  গড়ে তোলার আহ্বান  মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল বুধবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত দরবার অনুষ্ঠানে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন। এরপর মহাপরিচালক দরবার গ্রহণ শুরু করেন। দরবারে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কর্মকা-ের বিবরণ তুলে ধরেন। দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া দেওয়া এবং অপারেশনাল কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার ফলে এসব কার্যক্রম সফল হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণœ রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মহাপরিচালক। তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় দরবারে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ছয়জন সদস্যকে সম্মাননা দেন মহাপরিচালক। তাদের প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া এবং নগদ অর্থ দেওয়া হয়।

দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!