× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:২৭ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্র্রধান নিয়োগে হবে পরীক্ষা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:২৭ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের  প্র্রধান নিয়োগে হবে পরীক্ষা

এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসায়) প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি বাতিল করে নিয়োগে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে সরকার।

গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানপ্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান পদে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নতুন নিয়োগ পদ্ধতি, পরীক্ষার কাঠামো এবং বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনটিআরসিএ।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় এনটিআরসিএ চেয়ারম্যানের দপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে নতুন পদ্ধতির কর্মপরিকল্পনা তুলে ধরবেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!