× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৪৪ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৪৪ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের  নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ ১২ হাজার ৯৫১ পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন চার ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার প্রথম ধাপ শুরু হবে সকাল ৯টা থেকে। গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম ধাপের পরীক্ষা শেষে এক থেকে দেড় ঘণ্টার বিরতি থাকবে। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা বেলা ১১টা অথবা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে বেলা ২টা থেকে। এরপর চতুর্থÑ অর্থাৎ শেষ ধাপের পরীক্ষা শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে। প্রতিটি ধাপের পরীক্ষা এক ঘণ্টা করে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এদিকে নিয়োগ পরীক্ষা নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানপ্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনার সার্বিক প্রস্তুতি, পরীক্ষাপদ্ধতি এবং শূন্য পদের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগ পেতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!