× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রবাস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:০৬ এএম

প্রবাসীদের আইনি সমাধানের সরকারি প্ল্যাটফর্ম

প্রবাস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:০৬ এএম

প্রবাসীদের  আইনি সমাধানের সরকারি প্ল্যাটফর্ম

বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় কর্মক্ষেত্রে জটিলতা, বেতন বৈষম্য কিংবা আইনি সংকটে পড়েন। এক সময় এসব সমস্যা সমাধানের জন্য দেশে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো কিংবা দূতাবাসে সশরীরে দৌড়াদৌড়ি করতে হতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন চিত্র বদলে গেছে। ‘মাইগভ’ পোর্টালে যুক্ত হয়েছে প্রবাসীদের জন্য বিশেষ আইনি সহায়তা ফিচার, যা এক নিমেষেই একজন প্রবাসীকে সরকারের সরাসরি নজরদারিতে নিয়ে আসে।

সেবার একীভূত প্ল্যাটফর্ম

মাইগভ কেবল একটি ওয়েবসাইট নয়, এটি মূলত একটি ডিজিটাল সেতুবন্ধন। এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবাগুলোকে একটি ছাতার নিচে আনা হয়েছে। ফলে আইনি পরামর্শ থেকে শুরু করে জেলখানায় আটক কর্মীর মুক্তির আবেদন কিংবা পাওনা আদায়Ñ সবকিছুই এখন হাতের মুঠোয়। এটি একজন প্রবাসীকে বিদেশের প্রতিকূল পরিবেশেও নিজের অধিকার আদায়ে আত্মবিশ্বাসী করে তোলে।

আইনি সহায়তার পরিধি ও সুযোগ

এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন প্রবাসী তার যেকোনো ন্যায়সংগত দাবি উত্থাপন করতে পারেন। বিশেষ করে নিয়োগকর্তার সঙ্গে চুক্তির বরখেলাপ হলে বা কেউ বিনা দোষে আটক থাকলে এই পোর্টালটি ত্রাতার ভূমিকা পালন করে। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়ে প্রাপ্য ক্ষতিপূরণ না পাওয়া কিংবা বিমাদাবি আদায়ের মতো জটিল আইনি প্রক্রিয়াগুলোও মাইগভ-এর মাধ্যমে শুরু করা সম্ভব। এটি সরাসরি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করে।

আবেদনের সহজ ডিজিটাল প্রক্রিয়া

মাইগভ-এর ইন্টারফেস অত্যন্ত ব্যবহারবান্ধব। একজন ব্যবহারকারী নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে খুব সহজেই প্রয়োজনীয় তথ্য ইনপুট দিতে পারেন। এখানে দীর্ঘ কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। নিজের নাম, পাসপোর্ট নম্বর এবং সমস্যার বিবরণ দিয়ে ডিজিটাল ফরম পূরণ করলেই আবেদনটি সরাসরি কর্তৃপক্ষের সার্ভারে পৌঁছে যায়। এমনকি আবেদনকারী প্রবাসে অবস্থান করলেও দেশীয় এই ডিজিটাল সেবাটি ২৪ ঘণ্টা খোলা থাকে।

নথিপত্র সংযোগ ও স্বচ্ছতা

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি যেমন পাসপোর্টের কপি বা চুক্তিনামা যুক্ত করার সুবিধা থাকায় পুরো বিষয়টি অত্যন্ত স্বচ্ছ হয়। এখানে আবেদন করার পর একটি ট্র্যাকিং নম্বর পাওয়া যায়, যা দিয়ে পরবর্তীতে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব। এতে করে কোনো দপ্তরে কাজের অবহেলার সুযোগ থাকে না এবং আবেদনকারী জানতে পারেন তার সমস্যার সমাধান কোন পর্যায়ে আছে।

দ্রুত সাড়া ও সমাধান ব্যবস্থা

মাইগভ পোর্টালে আবেদন জমা পড়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট দপ্তরে চলে যায়। এরপর দূতাবাস বা মন্ত্রণালয় থেকে প্রবাসীকে বা তার মনোনীত ব্যক্তিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এই দ্রুত সাড়াদান ব্যবস্থা প্রবাসীদের আইনি অনিশ্চয়তা কমিয়ে দেয় এবং তাদের সুরক্ষায় রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন ঘটায়। মূলত এই ফিচারটি প্রবাসীদের জন্য একটি সরকারি ডিজিটাল ঢাল হিসেবে কাজ করছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!