× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৪ এএম

স্বপ্নবাজ গীতিকার তামভীর

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৪ এএম

স্বপ্নবাজ গীতিকার তামভীর

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের কথায় সুর বসবে, মানুষের মুখে মুখে ফিরবে তার গান। ভাগ্যের অন্বেষণে আজ হয়তো তিনি যোজন যোজন দূরে পরবাসে বিভোর, কিন্তু বিদেশের যান্ত্রিক জীবনের ব্যস্ততাও তার ভেতরের সেই গীতিকবিকে দমাতে পারেনি। বলছি এ সময়ের তরুণ গীতিকার তামভীর আহমেদের কথা। তার লেখালেখির শুরুটা হয়েছিল এক যুগ আগে, ২০১২ সালে। সুনামগঞ্জের অনেক বাউল শিল্পী তার লেখা গান গেয়েছেন। তবে জীবিকার তাগিদে এই গীতিকারকে যেতে হয়েছে দূর প্রবাসে।

দিনের কাজ শেষে যখন ক্লান্ত শরীর বিশ্রামের খোঁজে, তখনই তার কলম সচল হয় স্মৃতির আয়নায়। প্রবাসের নিঃসঙ্গতায় মা, মাটি আর প্রিয়তমার অভাবকে তিনি রূপ দেন পঙক্তিতে পঙক্তিতে। কাজের ফাঁকে ডায়েরির পাতায় বা ফোনের নোটপ্যাডে নিয়মিত জন্ম নেয় নতুন নতুন গান। এই নিরন্তর সাধনা কেবল শখ নয়, বরং নিজের সত্তাকে টিকিয়ে রাখার এক তীব্র লড়াই।

এরই মধ্যে তামভীর তার লেখা বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গান হচ্ছে ‘মায়ার জাদু’, ‘পিরিতের ঘর’, ‘বিশ্বাস করে দিয়েছিলাম মন’, ‘মনে বড় টান’ প্রভৃতি। তার লেখা গান গেয়েছেন মৌসুমী আক্তার সালমা, ইমন খান, মোহাম্মদ মিলন, আরমান আলিফ, সাথী খান, কাজী শুভ, পারভেজ খান, আকাশ মাহমুদ, ইশরাত জাহান জুঁই, শিল্পী বিশ্বাস প্রমুখ।

গান প্রকাশের জন্য ঞজ২ গবফরধ নামের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। যেখানে নিয়মিত গান প্রকাশ করছেন। সালমা ও শাহিন রানার গাওয়া তামভীরের লেখা ‘মায়ার যাদু’ শিরোনামের গানটি ইউটিউবে এরই মধ্যে ৫০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

তামভীর আহমেদ বলেন, ‘আমার চেষ্টা থাকে সবসময়ই ভালো কিছু করার। সামনেও ভালো কিছু উপহার চাই। আর এজন্য স্বল্পসংখ্যক এবং মানসম্মত গান প্রকাশ করি, যেন শ্রোতারা গ্রহণ করেন।’
এই গীতিকার জানিয়েছেন এরই মধ্যে নতুন বেশ কয়েকটি গান রেডি আছে, যেগুলো পর্যায়ক্রমে ভিডিও আকার ঞজ২ গবফরধ থেকে প্রকাশ পাবে।

দূর পরবাসে থেকেও তামভীর গানের মাধ্যমেই সংযোগ খুঁজে ফেরেন নিজের শিকড়ের সঙ্গে। স্বপ্ন আর সংগ্রামের এই মেলবন্ধনে তিনি আজ এক অনন্য স্বপ্নবাজ গীতিকার।

রূপালী বাংলাদেশ

Link copied!