× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:৫৫ এএম

অনলাইনে বিনা মূল্যে আঁকা শেখার সেরা মাধ্যম

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:৫৫ এএম

অনলাইনে বিনা মূল্যে আঁকা শেখার সেরা মাধ্যম

আঁকা শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। আপনি ছোটবেলা থেকে শখের বসে আঁকতে চান কিংবা অবসরে নতুন কিছু শিখতে চান, ইন্টারনেট এখন আপনার হাতের নাগালেই। বিশ্বের নামি সব আঁকিয়েরা এখন অনলাইনে তাদের কৌশল শিখিয়ে দিচ্ছেন একদম বিনা মূল্যে।
আপনার সৃজনশীলতাকে ঝালিয়ে নিতে সহায়ক এমন কিছু প্ল্যাটফর্মের তালিকা নিচে দেওয়া হলো:
১. আর্টি-ফ্যাক্টরি 
যারা একদম শুরু থেকে পেন্সিল, কালি বা রঙিন পেন্সিলের কাজ শিখতে চান, তাদের জন্য এটি দারুণ। শুধু আঁকাই নয়, এখানে আর্ট অ্যাপ্রিসিয়েশন এবং ডিজাইনের ওপরও গ্যালারি রয়েছে, যা আপনার শৈল্পিক জ্ঞান বাড়াতে সাহায্য করবে।
২. ড্রয়িং কোচ 
তত্ত্বীয় কচকচানি পছন্দ না করলে এই সাইটটি আপনার জন্য। এখানে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়। পোট্রেট, কার্টুন, ক্যারিকেচার কিংবা ট্যাটুধাপে ধাপে নির্দেশনা আর ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি দ্রুত শিখতে পারবেন।
৩. ড্র-স্পেস 
এই সাইটটিতে শিক্ষানবিশ থেকে শুরু করে দক্ষ শিল্পীসবার জন্যই কিছু না কিছু আছে। স্টুডিও সেটআপ থেকে শুরু করে শেডিং এবং লাইন ড্রয়িংয়ের 
কয়েক ডজন ফ্রি ইলাস্ট্রেটেড লেসন এখানে পাওয়া যায়।
৪. ইউটিউব 
আঁকা শেখার জন্য ইউটিউব হচ্ছে তথ্যের খনি। শুধু ‘উৎধরিহম খবংংড়হং’ লিখে সার্চ দিলেই আপনার সামনে হাজারো ভিডিও চলে আসবে। আপনি সুনির্দিষ্টভাবে পশুপাখি, মানুষ কিংবা ল্যান্ডস্কেপ ড্রয়িং লিখে ফিল্টার করে আপনার পছন্দের টিউটোরিয়াল খুঁজে নিতে পারেন।
৫. টোড হলো স্টুডিও 
এখানে টেক্সট এবং ভিডিও উভয় মাধ্যমেই শেখার সুযোগ আছে। বিশেষ করে কন্ট্রোল ড্রয়িং, শেডিং এবং আর্ট থিওরি সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান, তাদের জন্য এই সাইটটি বেশ উপকারী।
৬. উডেমি 
উডেমি মূলত পেইড কোর্সের জন্য পরিচিত হলেও, এখানে প্রচুর ফ্রি ড্রয়িং কোর্স রয়েছে। সার্চ অপশনে গিয়ে ‘ঋৎবব’ ফিল্টার ব্যবহার করে আপনি আপনার পছন্দের কোর্সটিতে এনরোল করতে পারেন। আঁকা একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা যায়। অনলাইন রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার সুবিধামতো সময়ে যেকোনো স্থান থেকেই হয়ে উঠতে পারেন একজন শিল্পী।

রূপালী বাংলাদেশ

Link copied!