× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৩৩ এএম

কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৩৩ এএম

কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনায় পদ্মা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা পলিথিনের বস্তায় মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, যেখানে মরদেহটি পাওয়া যায় সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে একটি মাইক্রোবাস ওই এলাকায় প্রবেশ করতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে সেটিকে পুলিশি গাড়ি ভেবে বিষয়টি গুরুত্ব দেয়নি। ধারণা করা হচ্ছে, ওই মাইক্রোবাসে করেই মরদেহটি এনে সেখানে ফেলে যাওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!