ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ ২ কারবারিকে আটক কোস্ট গার্ডের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৪৭ এএম

চাঁদপুরে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় গতকাল বিকেল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।