লক্ষ্মীপুরের রায়পুরে সরকারের দেশব্যাপী জলাধার সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নে তিনটি গুরুত্বপূর্ণ খালে (বিপি-৮, বিপি-১৭ ও পি-২) খননকাজের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। তিনি নিজেই কোদাল চালিয়ে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ এসি ল্যান্ড নিগার সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং রায়পুর থানার ওসি শাহিন মিয়া। সংশ্লিষ্টরা জানান, এই খাল খননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিজমিতে পানি সেচের সুবিধা বাড়বে, যা স্থানীয় কৃষকদের ভাগ্য বদলে সহায়ক হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন