× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:১৬ এএম

ফায়ার সার্ভিস মহাপরিচালকের দরবার

ফায়ার সার্ভিসকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:১৬ এএম

ফায়ার সার্ভিসকে জবাবদিহিমূলক  প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল সোমবার সকাল ১০টায় ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন এবং দ্বিতীয় পর্বে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্তান্তর করেন। ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া দরবারে মহাপরিচালক পৃথিবীর সব ফায়ারফাইটারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ফায়ারফাইটারদের আত্মার মাগফিরাত কামনা করেন। দরবার চলাকালে তিনি তার দায়িত্বকালে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। বিশেষ করে গত ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ‘ই-ফায়ার লাইসেন্স’ কার্যক্রম সফল এবং আসন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ত্বরিত সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মহাপরিচালক সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। দরবারে সরাসরি এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরলে মহাপরিচালক ধৈর্য সহকারে তা শোনেন এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন।

বেলা ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাহসিকতা ও বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে মহাপরিচালক ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা তুলে দেন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, এমন ৭৩ জন মেধাবীকে শিক্ষা সম্মাননা দেওয়া হয়। সদর দপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জন শিক্ষার্থী সরাসরি মহাপরিচালকের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন এবং বাকিদের নিজ নিজ বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে এই পুরস্কার পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে কর্মসূচিতে অংশ নেন। সবশেষে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!