× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:৪৮ এএম

গাঁজাসহ আটক যুবককে কোস্ট গার্ডের মারধরের অভিযোগ তদন্তের নির্দেশ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:৪৮ এএম

গাঁজাসহ আটক যুবককে  কোস্ট গার্ডের মারধরের  অভিযোগ তদন্তের নির্দেশ

ভোলায় গাঁজাসহ আটক এক যুবককে কোস্ট গার্ডের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. আলাউদ্দিন রিপন হাওলাদার নামে এক যুবককে গাঁজা বহনের অভিযোগে কোস্ট গার্ড সদস্যরা আটক করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে অভিযোগ করেন, আটক করার পর কোস্ট গার্ড সদস্যরা তাকে মারধর ও শারীরিক নির্যাতন করেছেন।

অভিযোগের পর আদালতের নির্দেশে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মেডিকেল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে।

এ ঘটনার পর আদালত পুলিশ সুপার, ভোলাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্তে দায়িত্বে থাকা কোস্ট গার্ড সদস্যদের ভূমিকা ও আটক ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট মহলেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোস্ট গার্ড কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!