× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০১:৪৪ এএম

ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০১:৪৪ এএম

ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে বাংলাদেশ বার কাউন্সিলের অফিস সহায়ক মো. রাব্বুল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে এক আইনজীবীর কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল সোমবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার নিমিত্তে নি¤œ আদালতের সাময়িক সনদ বিতরণ/উত্তোলন কার্যক্রম চলাকালীন দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস প্রদান করে এক বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে মো. রাব্বুল মিয়া অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেন। অভিযোগটি বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

জানা গেছে, গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার জন্য নি¤œ আদালতের সাময়িক সনদ বিতরণ কার্যক্রম চলাকালে ওই কর্মচারী দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক আইনজীবীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি বার কাউন্সিল কর্তৃপক্ষের নজরে আসে।

অভিযোগটিকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি হিসেবে উল্লেখ করে বার কাউন্সিলের চেয়ারম্যানের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!