বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহার ও প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা, নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম মতি, সহসভাপতি রফিকুল ইসলাম, আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মিঠুন, সাংগঠনিক সম্পাদক রিদয় এস সরকার, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন সরকার, ফাহিমা খানম, কার্যনির্বাহী সদস্য এ বি এম আজরাফ টিপু, খাদেমুল ইসলাম আল আমিন, ফরিদুজ্জামান প্রমুখ।
সভায় জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের প্রচার কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকাও অনস্বীকার্য। নির্বাচনি ইশতিহার অনুযায়ী ইতিমধ্যে সরকার ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, নারী সমাবেশ, উঠান বৈঠক, সংগীতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন প্রচার কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। এ ছাড়া চলচ্চিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার গত তিন মাসে সরকারের ইশতিহার বাস্তবায়নে অনেকাংশেই সফলতার সঙ্গে পরিচালনা করে যাচ্ছে।

