ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রসূতির সেবার জরুরি সহায়তা কোস্ট গার্ডের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:১১ এএম

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন। লঞ্চটি বেলা ১১টায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট-সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই গর্ভবতীর প্রসব বেদনা শুরু হয়ে তাৎক্ষণিক শিশু ভূমিষ্ট হয়। এ সময় প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। তখন কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত মোহনপুর লঞ্চঘাটে পৌঁছে এবং মেডিক্যাল টিম মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে ঘাটে থাকা ইজিবাইকযোগে মা ও নবজাতককে মোহনপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়।