বরগুনার তালতলী উপজেলাতে এতিম-কিশোর হযরত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলার চরপাড়া বাজারে হরিণখোলা ও চরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা বিচার দাবির সেøাগানে উত্তাল হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল টাকার জোরে হত্যাকা-টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তারা বলেন, মামলার ২ নম্বর আসামি বশির হত্যাকা-ের আগেই দম্ভোক্তি করে বলেছিল, হাসপাতালের চাকরির প্রভাব ব্যবহার করে ময়নাতদন্তের রিপোর্টও নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে। এ বক্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, এতিম হওয়ায় হযরত আলীর পরিবারকে দুর্বল মনে করে একটি চক্র বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো টাকার প্রভাব বা ক্ষমতার দাপটে এ হত্যাকা- ধামাচাপা দিতে দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন