চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় মোজাম্মেল হোসেন (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচ মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন সদর উপজেলার ভান্ডারদাহ গ্রামের মৃত মফিজ উদ্দিন ম-লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন। পথে একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন