× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৪৫ এএম

বরিশাল নৌবন্দরে হঠাৎ নৌপরিবহন প্রতিমন্ত্রী

অফিস সময়েও লাপাত্তা কর্মকর্তা-কর্মচারীরা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৪৫ এএম

অফিস সময়েও লাপাত্তা  কর্মকর্তা-কর্মচারীরা

পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নৌবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী আকস্মিক সেখানে হাজির হন। সে সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই ছিলেন অনুপস্থিত। এতে একই সঙ্গে বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজিব আহসান। এ জন্য তিনি বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামানের ওপর ক্ষোভ ঝেরেছেন বলে সূত্র জানায়। তবে এ ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি নাÑ সে তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রটোকল ছাড়াই গতকাল সকাল ৯টায় সাদা পাঞ্জাবি পরে বরিশাল নৌবন্দরে হাজির হন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সে সময় অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। দু-একজন যারা এসেছিলেন, তারাও চিনতে পারেননি প্রতিমন্ত্রীকে। কর্মচারীরা মনে করেছিলেন, হয়তো কোনো কাজে এসেছেন তিনি। পরবর্তীকালে নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান ইমন অফিসে এসে রাজিব আহসানকে দেখে চমকে ওঠেন। প্রতিমন্ত্রীকে তিনি ‘স্যার’ সম্বোধন করায় অপরাপর কর্মকর্তা-কর্মচারীদের বুঝতে বাকি থাকেনি যে, তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

জানা গেছে, গত সোমবার রাতে গোপনে বরিশালে এসে সার্কিট হাউসে অবস্থান করেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এরপর নিজ মন্ত্রণালয়ের অধীন বরিশালে থাকা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।

বরিশাল নদীবন্দরের একাধিক সূত্র জানায়, প্রতিমন্ত্রী রাজিব আহসান গতকাল সকালে তাদের না জানিয়ে হঠাৎ অফিসে আসেন। সে সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত না পেয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে বন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বিভিন্নভাবে বুঝিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন প্রতিমন্ত্রীকে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কোনো বক্তব্য না পাওয়া গেলেও বরিশাল বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান ইমন বলেন, প্রতিমন্ত্রী মঙ্গলবার বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেন। তবে তার দপ্তরে দু-একজন বাদে সবাই উপস্থিত ছিলেন।

যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি নাÑ জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘তেমন কিছু হয়নি।’

রূপালী বাংলাদেশ

Link copied!