চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর পরিচালকম-লীর নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম মনোয়ারা বেগম। নির্বাচনের সরাসরি ভোটে অর্ডিনারি গ্রুপে ১২ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ছয়জন নির্বাচিত হন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেড গ্রুপ থেকে তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। চার ক্যাটাগরি থেকে সর্বমোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
‘অর্ডিনারি গ্রুপ’ থেকে ১২ পদে নির্বাচিত পরিচালকবৃন্দ হলেনÑ রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪০৫), ফাল্গুনী ট্রেডার্স লি. এর এএসএম ইসমাইল খান (১৩৭৪), চুমকি অ্যাপারেলস লি. এর আবু হায়দার চৌধুরী (১৩৬৪), রাইজিং কম্পিউটার স্কেলের মো. আমজাদ হোসেন চৌধুরী (১৩৫২), ইস্টার্ন অ্যাপারেলস লি. এর মো. নাসির উদ্দিন চৌধুরী (১৩২১), টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার (১৩০৬), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লি. এরর আমান উল্লা আল ছগির (১২৭৭), প্রান্তিক মেরিন সার্ভিসেস লি. এর মো. গোলাম সরওয়ার (১২৫৯), দি ফোর হুইলারসের মোহাম্মদ হাবিবুর রহমান (১২৫৯), নিউ কর্ণফুলি ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম (১২৪৯), জেএসএন এন্টারপ্রাইজ লি. এর মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (১২১১) ও স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেসের শহীদুল আলম (১২০৯)।
‘অ্যাসোসিয়েট গ্রুপ’ থেকে ছয় পদে নির্বাচিত পরিচালকবৃন্দ হলেনÑ জার ট্রেডের মো. জাহিদুল হাসান (প্রাপ্ত ভোট ৬৮৭), স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (ইউনিট-২) মো. নুরুল ইসলাম (৬৬১), জেকো এন্টারপ্রাইজের মো. সেলিম নুর (৬৪৬), সাহির ট্রেডের সরোয়ার আলম খান (৬৪১), মনোয়ারা ট্রেডিংয়ের মোহাম্মদ মশিউল আলম (৬৩২) ও মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশনের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (৬১৮)।
‘ট্রেড গ্রুপ’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেনÑ রোকনূর করপোরেশনের মোহাম্মদ আমিরুল হক, পিএইচপি মোটরস লি. এর মোহাম্মদ আকতার পারভেজ ও চট্টগ্রাম ট্রেড এজেন্সির এসএম সাইফুল আলম।
‘টাউন অ্যাসোসিয়েশন’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেনÑ পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, এম. এন্টারপ্রাইজের মোহাম্মদ মনির উদ্দিন ও অর্কিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।

