× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:১৭ এএম

সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:১৭ এএম

সরকারি কলেজে বেসরকারি  কর্মচারীদের চাকরি রাজস্বে  স্থানান্তরের দাবিতে মানববন্ধন

রাজশাহী সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের চার দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান গেটের সামনে ‘সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সহসভাপতি মো. মাঈন উদ্দিন আহম্মেদ এবং সভাপতিত্ব করেন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের সভাপতি মো. এহসানুল কবীর ইমন।

কর্মসূচিতে আন্দোলনরত কর্মচারীরা তাদের অধিকার আদায়ে চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোÑ ১. সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে; ২. চাকরি নিয়মিতকরণের আগপর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে; ৩. দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ছাড়া নতুন নিয়োগ বন্ধ করতে হবে এবং কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে; ৪. অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি থেকে ছাঁটাই বন্ধ ও চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে, শূন্য হাতে কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না।

মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, ‘আমরা দেশের স্বনামধন্য ৩৩০টি (পুরাতন) সরকারি কলেজে ১ থেকে ৩৬ বছর যাবৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে বেসরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে নিজ নিজ কলেজের অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে চাকরি করে আসছি। কিন্তু আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। আমাদের অনেকের চাকরির বয়স ৩০ বছরের বেশি হয়ে গেছে। আমরা সামান্য মজুরিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা সরকারি কলেজের যে দপ্তরে চাকরি করছি, সেখানে সরকারি দায়িত্বই পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ বা সরকারীকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না।’

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. এহসানুল কবীর ইমন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহসভাপতি শফিকুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, সহসভাপতি মো. আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. মোতালেব হোসেন পাপ্পু, সহসভাপতি মো. নুরুল আমিন, মো. আবুল বাসার, মো. সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহসভাপতি মো. বদিউজ্জামান নয়ন, উপদেষ্টা মো. আলফাজ হোসেন এবং সহসভাপতি মো. মাঈন উদ্দিন আহম্মেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!