× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:২৮ এএম

হজ শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজারের বেশি হাজি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:২৮ এএম

হজ শেষে দেশে ফিরেছেন  ৪৮ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সর্বমোট ৪৮ হাজার ৪০৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ৯ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৯১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৪ হাজার ৪৮৮ জন। হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১১২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৮টি, সৌদি এয়ারলাইনস ৪৫টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট। স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৭২৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ১০২টি সেবা দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪০১ জন বাংলাদেশি হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। তাদের মধ্যে আন-নুর হাসপাতালে একজন, কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে একজন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া) হাসপাতালে পাঁচজন এবং কিং আব্দুল আজিজ হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!