× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩৮ এএম

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩৮ এএম

প্রতারণা ও অর্থ আত্মসাতের  মামলায় পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ গঠন

বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ বলছে, গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভার আদালত অভিযুক্তের উপস্থিতিতে দ-বিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান শাহীন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে তানজিনা সাথী ও সোহেলউদ্দিন প্রিন্সের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে সোহেলউদ্দিন বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। অভিযোগে আরও বলা হয়, সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানা প্রয়োজনের কথা বলে বাদী ও তার পরিবারের কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা গ্রহণ করেন তিনি। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থও ফেরত দেননি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!