× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৫৩ এএম

দুই দিনব্যাপী সংগীত উৎসব শিল্পকলায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৫৩ এএম

দুই দিনব্যাপী  সংগীত উৎসব শিল্পকলায়

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ঢাক-ঢোল, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনা এবং দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ‘সংগীত উৎসব ২০২৬’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ তথ্য জানায়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের ভাষ্য, সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্য ধারণ করে এই উৎসব সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।

উৎসবের প্রথম দিন ছিল গতকাল রোববার। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। অতিথি থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

এতে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীরা। উদ্বোধনী দিনে দেশের গান পরিবেশন করবেন বরেণ্য ১০ কণ্ঠশিল্পী। সংগীত পরিবেশন করবেন আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি ম-ল, আলিফ আলাউদ্দিনসহ আরও অনেক শিল্পী। এ ছাড়া উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশে নিযুক্ত চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরাও। তাদের পরিবেশনায় উৎসব পাবে আন্তর্জাতিক মাত্রা।

শিল্পকলা একাডেমি জানায়, সংগীতপ্রেমী দর্শকদের জন্য উন্মুক্ত এ আয়োজন বিশ্ব সংগীত দিবস উদযাপনে বিশেষ তাৎপর্য বহন করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!