× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:৪৪ এএম

প্রথম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:৪৪ এএম

প্রথম বাংলাদেশ ফর্মুলা  স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ  ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

প্রথম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এটি এমআইএসটির শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল এমআইএসটি ব্লিটজ ও বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির একটি যৌথ উদ্যোগ।

আইএসপিআর জানায়, ইভেন্টটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের ইভেন্ট। যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনাল এবং পলিসি মেকাররা একত্রিত হন। অনুষ্ঠানটি বাংলাদেশের অটোমোবাইল কমিউনিটির বন্ধন আরও মজবুত করবে বলে আশা করা যায়। শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের একই মঞ্চে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এই সামিটের মূল লক্ষ্য। এই আয়োজনে প্রায় ২৫০০-এর অধিক অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর টেকনিক্যাল সেশন এবং দেশের অটোমোটিভ ও ওইএম খাতের উন্নয়ন-সংক্রান্ত ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষভাবে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়। এ ছাড়া দর্শনার্থীদের জন্য ইভেন্টে আকর্ষণ হিসেবে ছিল কার শো, গো-কার্ট রেসিং, সিমুলেটর রেসিং।

রূপালী বাংলাদেশ

Link copied!