প্রিন্ট মিডিয়া, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার বিকাশ ও সুরক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব দপ্তর/সংস্থা সংক্রান্ত আইনগুলোকে সময়োপযোগীকরণ এবং নিউ অ্যান্ড সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন আইন প্রণয়নের নিমিত্ত কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক ও অতিরিক্ত সচিবের (সম্প্রচার) সভাপতিত্বে আগামী ৫ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত থাকবেন। এ ছাড়াও, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন প্রণয়ন কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন