× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক      

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:১৮ এএম

বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

মাঠে ময়দানে ডেস্ক      

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:১৮ এএম

বসনিয়াকে হারিয়ে শেষ  ষোলোতে যুক্তরাষ্ট্র

বালোগুন গোল করে প্রথমার্ধে এগিয়ে নেন দলকে। এরপর দ্বিতীয়ার্ধে দেখেন লাল কার্ড। তবে সেই অর্ধে মালিক টিলম্যানের গোলে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৪৫ ও ৮২ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের গোলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কাক্সিক্ষত লিড পায় মার্কিনরা। মালিক টিলম্যান বালোগুনকে লক্ষ্য করে পাস বাড়ান। বলটি দুই বসনিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে আবার বালোগুনের সামনেই চলে আসে। সুযোগটি আর নষ্ট করেননি তিনি। গোলরক্ষক ভাসিলজের সঙ্গে একা হয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

ওই এক গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে প্রথম গোল করা বালোগুন লাল কার্ড দেখেন ৬৪ মিনিটে। বল দখলের লড়াইয়ে অসাবধানতাবশত ফোলারিন বালোগুন স্টাড দিয়ে মুহারেমোভিচের গোড়ালিতে আঘাত করেন। এতে ব্যথায় কাতর হয়ে পড়েন বসনিয়ার ডিফেন্ডার।

ঘটনাটি ভিএআরে পর্যালোচনার পর রেফারিকে মনিটরে গিয়ে দেখতে বলা হয়। রিপ্লে দেখে ফাউলের সিদ্ধান্ত বহাল রাখেন তিনি এবং বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। ১০ জনের যুক্তরাষ্ট্র ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। বক্সের ঠিক কিনারায় সার্জিনিও ডেস্টকে ফাউল করেন রাদেলজিচ। এতে দারুণ এক ফ্রি-কিকের সুযোগ পায় যুক্তরাষ্ট্র।

সেটি নিতে এসে কোনো ভুল করেননি মালিক টিলম্যান। নিখুঁতভাবে বল তুলে দেন ডিফেন্স ওয়ালের ওপর দিয়ে, আর গোলরক্ষকের নাগালের বাইরে জালে জড়িয়ে যায় বল। দুই দলই প্রায় সমান প্রতিদ্বন্দ্বিতা করলেও গোলের দেখা না পেয়ে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো বসনিয়াকে।

রূপালী বাংলাদেশ

Link copied!