× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিক্ষা উপকরণ বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০০ এএম

শিক্ষা উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উৎসাহ দিতে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে ১ হাজার ৫০৩ জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ সিডিপির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিডিপির ব্যবস্থাপনা পরিচালক ও সিডিপি ম্যানেজার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. বার্টিন গমেজ, সিডিসি সভাপতি মো. এনামুল হক, আরএমসি সদস্য মুনজুয়ারা বেগম, প্রোগ্রাম অফিসার প্রনুয়েলসহ গুড নেইবারস বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!