ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

রহিমআফরোজ বাজারে আনল ফুল হাইব্রিড সোলার আইপিএস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:১০ এএম

সম্প্রতি রহিমআফরোজ বাজারে তাদের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস উন্মোচন করেছে। এ উপলক্ষে ঢাকার লে মেরিডিয়ানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, গ্রুপ বিজনেস সিইও মুনাওয়ার মিসবাহ মঈন, সিওও মোখলেছুর রহমান, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অব সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ভিস নওয়াজ আবদুর রহিম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলারবৃন্দ।

রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস সংযুক্ত সৌর প্যানেলের সক্ষমতার ওপর নির্ভর করে দিনের বেলায় বিদ্যুৎবিল শতভাগ পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম। এই স্মার্ট আইপিএসটি লিড-অ্যাসিড অথবা লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে কিংবা ব্যাটারি ছাড়াই পরিচালিত হতে পারে। এ ছাড়া সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গৃহস্থালির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচালনায় ব্যবহার করা যায়, ফলে বিদ্যুৎ সাশ্রয়ের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি