ঢাকার উত্তরায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তরার জসীম উদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিকরা হলেনÑ সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান ও প্রাণের বাংলাদেশের রবিউল আলম রাজু। শাকিবুল উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়নবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর তথ্যটি নিশ্চিত করে জানান, ওই দুজনকে চাপা দেওয়া বাসটি শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে জসীম উদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে জসীম উদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে তাদের চাপা দেয় একটি বাস। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

