ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মমেক হাসপাতালে র‌্যাবের অভিযান গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:০৫ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এক নারীসহ ১৪ জন দালালকে আটক করেছে র‌্যাব-১৪। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দ-বিধির ১৮৬ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ ময়মনসিংহ কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। আটক ব্যক্তিরা হলেনÑ মো. আতিকুল ইসলাম (৪০), মোহাম্মদ রফিক আলী (৪৫), ইমরান বাদশা (৩০), আসাদ (৪৭), আহসান উল্লাহ (৩৭), মনির (৪৫), টুটুল আমিন (৪০), আনিস হোসেন (৪০), মো. রানা (৩০), মো. সোহাগ মিয়া (৩১), মনির হোসেন (৩৭), শিলা আক্তার (৫১), জীবন হোসেন (২৮) ও আক্তার হোসেন (৩১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান নিয়ে রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতেন। পরে উন্নত ও দ্রুত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, শুধু অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও জামিনে মুক্ত হয়ে অনেক দালাল আবার একই কর্মকা-ে জড়িয়ে পড়ছেন। তাদের প্রতারণার শিকার হয়ে গ্রামের সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে চিকিৎসা বিলম্বিত হওয়ায় রোগীর অবস্থারও অবনতি ঘটছে। তাই দালালচক্রের বিরুদ্ধে কঠোর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন।