× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:১২ এএম

আতিফ আসলামের কনসার্ট

টিকিট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:১২ এএম

টিকিট নিয়ে প্রতারণার  অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচার ও তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত মো. বখতিয়ার আবিদ খানের (২১) বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। গতকাল শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। গত বৃহস্পতিবার ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনক’। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা ‘গেট মাই টিকিট ডট লাইভ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে প্রচার শুরু করে। এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!