× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:২৫ এএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আর্মির যৌথ এক্সারসাইজ টাইগার লাইটনিং উদ্বোধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:২৫ এএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের  আর্মির যৌথ এক্সারসাইজ  টাইগার লাইটনিং উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান উপস্থিত ছিলেন। যৌথ অনুশীলন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন ‘প্যারা কমান্ডো ব্রিগেড’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। অনুশীলনটি মোট ১৩ দিনের জন্য পরিচালিত হবে, যা আগামী ৩১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।’

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের একটি মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এ ছাড়া এটি শুধু একটি প্রশিক্ষণ নয়; বরং উভয় দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ তার বক্তব্যে বলেন, ‘অনুশীলন টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রশিক্ষণে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, পারস্পরিক বন্ধন সুদৃঢ় করবে এবং দীর্ঘ মেয়াদে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বে বিশেষ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল- স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানস; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি; উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও কূটনীতিকবৃন্দ; অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!