× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:২৪ এএম

অগ্নিপরীক্ষায় প্রভাস

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:২৪ এএম

অগ্নিপরীক্ষায় প্রভাস

দু-হাজার ছাব্বিশের সংক্রান্তির আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। দীর্ঘ সময় পর নানা জটিলতা পেরিয়ে অবশেষে জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। মারুতি পরিচালিত এই সিনেমা ঘরানা হিসেবে যেমন হরর-কমেডি, তেমনই নির্মাণের দাপটে একেবারে গ্র্যান্ড এন্টারটেইনার। অন্তত, সে রকমই দাবি সিনেমার টিমের পক্ষ থেকে। হায়দরাবাদে আয়োজিত এ সিনেমার জাঁকজমকপূর্ণ এক প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন প্রভাস, নিধি আগারওয়াল, মালবিকা মহানন ও ঋদ্ধি কুমার। আর সেখানেই পরিচালক মারুতি এমন এক মন্তব্য করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।

রোমান্টিক ঘরানার সিনেমাতে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে দেখতে পছন্দ করেন তার অনুরাগীরা। ভরপুর রোম্যান্সে ঘেরা সিনেমাতে যদি থাকে অ্যাকশন! আর সেইসঙ্গে যদি থাকে ভৌতিক গল্পের ছোঁয়া তাহলে কেমন হয় বলুন তো? এই সবকিছুর মিশেলেই আসছে পরিচালক মারুতির আগামী সিনেমা ‘দ্য রাজা সাব’। এই সিনেমাতে প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি হিসেবে পাওয়া যাবে অভিনেত্রী মালবিকা মহাননকে। এই জুটিকে প্রথমবার বড় পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা।

পরিচালকের কথায়, এই সিনেমার চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যে, দর্শকের ভালো লাগতে বাধ্য। বহুদিন পর আবারও তথাকথিত বাণিজ্যিক ঘরানার সিনেমাতে দর্শক দেখবেন প্রভাসকে। তেলেগু, তামিল; কন্নড়, মালায়লাম এবং হিন্দি এই চার ভাষায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

এর আগে ‘সালার’ মুক্তির জন্য ‘দ্য রাজা সাব’-এর মুক্তির সময় পিছিয়েছিল। নতুন বছর আগামী ৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্রভাস-মালবিকা জুটির সিনেমাটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তার বিপরীতে আরও দুজন নায়িকা রয়েছেন। তারা হলেন ঋদ্ধি কুমার এবং নিধি আগরওয়াল। প্রভাসের জন্য এটি হবে প্রথম হরর-কমেডি ঘরানার সিনেমা। সিনেমাতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এই বড় বাজেটের সিনেমা ঘিরে সবারই প্রত্যাশা তুঙ্গে।

‘দ্য রাজা সাব’-এর নতুন ভিজ্যুয়াল প্রকাশের পরই উচ্ছ্বসিত ভক্তরা। অনেকের কাছেই এটি যেন প্রভাসের ‘ভিন্টেজ’ রূপে প্রত্যাবর্তনÑ যে প্রভাস একসময় সিনেমা হল কাঁপিয়েছেন কাঁচা শক্তি, দুর্দমনীয় উপস্থিতি আর আগুন ঝরা চোখে। এখানে নেই পালিশ করা প্যান-ইন্ডিয়া নায়কসত্তা; বরং দেখা মিলছে বিদ্রোহী এক নায়কের, যার হাঁটাচলায় আত্মবিশ্বাস, চোখে চ্যালেঞ্জ আর পর্দাজুড়ে আধিপত্য। রুক্ষ লুক, অ্যাকশনঘন মুহূর্ত আর তীব্র অভিব্যক্তিতে প্রভাস ছড়িয়ে দিচ্ছেন সেই পুরোনো ‘মাস’আভা, যা তার শুরুর দিকের সুপারহিট সিনেমাগুলোর কথা মনে করিয়ে দেয়। এই ভিজ্যুয়াল শুধু অ্যাকশনের ইঙ্গিতই দেয় না, বরং নস্টালজিয়াও উসকে দেয়Ñ এক সময়ের প্রভাসের আদিম আকর্ষণকে আবার সামনে আনে। ভিজ্যুয়ালে ধরা পড়া এই শক্তি যদি পুরো সিনেমাতে প্রতিফলিত হয়, তবে দ্য রাজা সাব শুধু আরেকটি সফল সিনেমা নয়Ñ বরং প্রভাসের হারানো সিংহাসন পুনর্দখলের ঘোষণাই হতে পারে।

প্রভাসকে এই সিনেমাতে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সঙ্গে মালবিকা মহানন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত এবং বিশেষ গানে নায়নতারার উপস্থিতি। পাঁচ ভাষায় মুক্তি পেতে চলেছে এই বড় বাজেটের সিনেমাটি। এর প্রি-ট্রেলার ইঙ্গিত দিয়েছে সিনেমার ‘ম্যাসিভ স্কেল’-এর ঝলকের। সব মিলিয়ে মুক্তির আগে থেকেই ‘দ্য রাজা সাব’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। সিনেমার প্রচার চলাকালীন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ পরিচালক মারুতি ঘোষণা করেন, যদি এই সিনেমাটি দেখার পর দর্শকের এক শতাংশও হতাশ হন, সে প্রভাসের ভক্ত হোন বা পরিবারসহ দর্শক, তাহলে সরাসরি আমার বাড়িতে এসে প্রশ্ন  করতে পারেন। আমার বাড়ির ঠিকানা ভিলা নম্বর ১৭, কোল্লা লাক্সুরিয়া, কন্ডাপুর! তার এই আত্মবিশ্বাসী ঘোষণায় উচ্ছ্বসিত দর্শকরা তুমুল উল্লাসে ফেটে পড়েন। প্রভাসের মুখেও ধরা পড়ে প্রশস্ত হাসি। মুহূর্তের মধ্যেই আবেগপ্রবণ হয়ে ওঠেন মারুতি। প্রভাসের প্রতি তার আস্থা ও সিনেমাটির জন্য দলগত পরিশ্রমের কথা বলতে বলতে আবেগে গলা খানিক কেঁপে ওঠে তার। পাশে দাঁড়িয়ে থাকা প্রভাস তখন পরিচালককে জড়িয়ে ধরে শান্ত করেন।

সিনেমার ক্লাইম্যাক্স নিয়েও উচ্ছ্বাস লুকোলেন না প্রভাস। নায়কের কথায়, আমি সত্যিই অভিভূত। সিনেমার শেষ অংশটা দেখে আমার নিজেরই কথা ফুরিয়ে গিয়েছিল। দর্শকরাই শেষ কথা বলবেন, তবে আমার কাছে সিনেমার ক্লাইম্যাক্সটা অসাধারণ। তার পরেই পরিচালকের উদ্দেশে হাসতে হাসতে তার মজাদার প্রশ্ন, মারুতি, এটা অংশটা কি পেন দিয়ে লিখেছ নাকি মেশিনগানে? ওই অনুষ্ঠানে সংক্রান্তির দিন অন্য আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোকেও সফলতার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাস। জানালেন, উৎসবের মৌসুমে সবার সিনেমা ভালো ব্যবসা করুক, সবার সিনেমাই ব্লকবাস্টার হোক, এই তার কামনা।

ইতোমধ্যেই সেন্সর পর্ব ছাড় দিয়েছে ‘দ্য রাজা সাব’ সিনেমাকে। প্রায় ১৮৩ মিনিটের এই সিনেমাকে প্রাপ্তবয়স্ক ও ছোটদের জন্য দেখার সনদপত্র দিয়েছে সেন্সর বোর্ড। ‘বাহুবলী’র মতো একটি ইপিক মুভির যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করেছিল সেই সিনেমার সাফল্যের রূপকার হিসেবে বারবার নায়ক প্রভাসের নামটি আলোচিত হয়েছে।

কিন্তু ‘বাহুবলী’ পরবর্তী সময়ে প্রভাসের সেই ম্যাজিক যেন ফিকে হয়ে গেছে। এরপর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তার জন্য তেমন প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেনি। ‘সাহো’, ‘সালার’, ‘রাধেশ্যাম’, ‘আদিপুরুষ’ প্রতিটি সিনেমাকে ঘিরে দর্শকদের মনে উন্মাদনা ছিল। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে তাদের মনের মতো প্রভাসকে খুঁজে না পেয়ে হতাশ হয়েছেন। হয়তো এ সিনেমাগুলোর কয়েকটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আবার কয়েকটি মোটামুটি সাফল্য অর্জন করেছে। তবে এটা ‘আপ টু দ্য মার্ক’ ছিল না কোনোভাবেই। এবার রাজা সাব হয়ে হয়তো দর্শকদের অপূর্ণ চাহিদা মেটাতে সক্ষম হবেন দক্ষিণী এই সুপারস্টার অভিনেতা। এক সিনেমাতে তিনজন নায়িকার বিপরীতে আসছেন প্রভাস। এটাও তার ক্যারিয়ারে একটি নতুন চমক। এখন দেখার অপেক্ষা ‘দ্য রাজা সাব’ দক্ষিণী এই তারকা অভিনেতার জন্য কী বয়ে আনছে।

রূপালী বাংলাদেশ

Link copied!