একাধিক নাটকে একসঙ্গে কাজ করার পর এবার একটি টিভি বিজ্ঞাপনে জুটি বাঁধলেন অভিনেতা ও নির্মাতা মো. হেদায়েত উল্লাহ তুর্কী এবং চিত্রনায়িকা আঁখি চৌধুরী। সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।
পারিবারিক গল্প এবং তিন প্রজন্মের যৌথ পরিবার নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেডের বিজ্ঞাপনটিতে আরও অভিনয় করেছেন অভিনেতা আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না, প্রীতি জান্নাত মিষ্টি, প্রকৌশলী সেলিম রেজা, আবরার এশাল, তাইয়েবা মিশেল, নিম্মি, নাহিদ ইসলাম, জান্নাতুল ফেরদৌস ইরা প্রমুখ।
নতুন বিজ্ঞাপন নিয়ে আঁখি চৌধুরী বলেন, নাটকের পাশাপাশি ভালো গল্পনির্ভর বিজ্ঞাপন পেলে কাজ করি। এই বিজ্ঞাপনের ভাবনা ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হয়েছি। আশা করছি, এটি প্রচারে এলে সবার পছন্দ হবে।
লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী এবং সহযোগী পরিচালক হিসেবে ছিলেন মো. জসিম। সিনেমাটোগ্রাফার ছিলেন ইবাদ আলীম। নির্মাতা জানিয়েছেন, বিজ্ঞাপনটি শিগগিরই টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

