ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাকচাপায় কৃষক নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৩:১৩ এএম

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শাহিনপাড়া এলাকায় কয়লা বোঝাই ট্রাকচাপায় সালাম মোড়ল (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। নিহত সালাম মোড়ল শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত হারুন মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে সালাম মোড়ল শাহিনপাড়া পাকা সড়ক দিয়ে হেঁটে নওয়াপাড়া বেঙ্গল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস. এম. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।